এডভোকেট ইকবাল আহমদ পুনরায় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মনোনীত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জের কৃতিসন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট ইকবাল আহমদ দ্বিতীয়বারের মতো সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর) হিসেবে মনোনীত হয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল সোমবার (৫ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ নিয়োগ প্রদান করা হয়।

এডভোকেট ইকবাল আহমদ ২০০৯ সাল থেকে সিলেট জজ কোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কালিমাঞ্জি গ্রামে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪