বালাগঞ্জে প্রবাসী অর্থায়নে ১৩০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো পুনর্নির্মাণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর-বনগাঁও গ্রামের মধ্যবর্তী জান মোহাম্মদ খালের ওপর পুরনো বাঁশের সাঁকোটি পুনর্নির্মাণ করা হয়েছে। পাঁচ প্রবাসীর অর্থায়নে প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে সাঁকোটি পুনর্নির্মাণ করা হয়।

সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান খান, যুক্তরাজ্য প্রবাসী ডা. মোহাম্মদ শরিফ সাত্তার, মোহাম্মদ তোফায়েল সাত্তার, মোস্তাক হোসেন এবং ফ্রান্স প্রবাসী জাকির আহমদের অর্থায়নে এবং এলাকাবাসীর দেওয়া বাঁশের মাধ্যমে প্রায় ১৩০ ফুট দীর্ঘ সাঁকোটি পুনর্নির্মাণ করা হয়েছে।

সাঁকো পুনর্নির্মাণের কাজ শেষে রোববার (৪ অক্টোবর) বিকেল ২টায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় ইউপি সদস্য খন্দকার আব্দুর রকিব ও সমাজকর্মী মারুফ আহমদের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য খন্দকার আব্দুর রকিব, সাবেক ইউপি সদস্য মো. চাঁন মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, প্রবীণ মুরুব্বি আখতার আহমদ, আহমদ খান, মাওলানা শামসুল ইসলাম, সমাজকর্মী শাহিন আহমদ, হাবিব খাঁন, মারুফ আহমদ ও তজমুল আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াহিদ।

অনুষ্ঠানে এলাকাবাসী জানান, বাঁশের সাঁকোটি স্থানীয় মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দীর্ঘমেয়াদি যোগাযোগব্যবস্থার জন্য সাঁকোটির স্থলে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ প্রয়োজন। এ জন্য তারা সরকারের প্রতি দ্রুত পাকা সেতু নির্মাণের জোর দাবি জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪