বালাগঞ্জে নির্মিতব্য ‘আত্-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’ পরিদর্শনে প্রবাসী নেতৃবৃন্দ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বালাগঞ্জে বাস্তবায়নাধিন ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের দুই ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী হাবিবুর রহমান রুকন ও আনহার আলী ইয়াকুব প্রকল্পের আওতায় নির্মিতব্য আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিকের নির্মাণ কাজ পরিদর্শন করেন। প্রবাসীবৃন্দ এ সময় নির্মিতব্য ‘আত্ব-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে’র নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ-খবর নেন।

উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) গ্রামে বাস্তবায়নাধিন ‘আত্-তাকওয়া’ প্রকল্পের অধিনে মেটারনিটি ক্লিনিক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, নার্সিং হোম, নূরানী মাদ্রাসাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

পরিদর্শনকালে যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী আনহার আলী ইয়াকুব ‘আত্-তাকওয়া প্রকল্প’র উন্নয়ন কাজে ৫লাখ টাকা ঘোষণা করেন। এসময় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা সদস্য ও দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ মো. হেলাল, সাংবাদিক এমএ কাদির, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আশিকুর রহমান, সমাজকর্মী আবুল খায়ের সুজন, তাজুওয়ার আহমদ তানিম, মাহিন আহমদ এবং আত্-তাকওয়া প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার নোমান আহমদ ও ঠিকাদার মুত্তাকিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : ১শ ৫০শতক জমিতে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ‘আত্ব-তাকওয়া প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের অংশ হিসেবে গত ১২ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’ এবং গত ১২ মে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক ‘আত্ব-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র ভিত্তিস্থাপন করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪