সিলেটের বিশ্বনাথে মাদক সেবনের দায়ে আলী হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম এ দণ্ডাদেশ দেন।
অভিযান পরিচালনার সময় বিশ্বনাথ থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।
দণ্ডপ্রাপ্ত আলী হোসেন সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া (ঘরপুর) গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিশ্বনাথ পৌরশহরের রাজনগর গ্রামের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।





