বিশ্বনাথে জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলা জিয়া মঞ্চের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় মোহাম্মদ আওলাদ হোসেনকে আহ্বায়ক ও কবির আহমদকে সদস্যসচিব করা হয়েছে।

সিলেট জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আমির আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শাহেদ আহমদ।

মোহাম্মদ আওলাদ হোসেনের সভা পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা জিয়া মঞ্চের সদস্যসচিব মোহাম্মদ মোস্তাক আহমদ মোস্তাক, জেলা জিয়া মঞ্চের সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জুনেদ আহমদ, জ্যেষ্ঠ সদস্য আশিকুর রহমান আশিক ও মোহাম্মদ আব্দুর রউফ।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল মওলিব লায়েককে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন শব্বির আহমদ, আনোয়ার হোসেন, আব্দুল বারী, আব্দুস সালাম, সাগর আহমদ সোহেল, আমিনুর রহমান, মো. দিলোয়ার, মো. ইছবর আলী, জমির আলী, রফিকুল ইসলাম, কামাল আহমদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ নিজাম আহমদ ও ফারুক মিয়া।

সদস্য হিসেবে রয়েছেন , সুমন আহমদ, লিমন খান, তেরা মিয়া মুন্না, শানুর মিয়া,সুমন আহমদ(২),তপু দেবনাথ, মোহাম্মদ সেলিম উদ্দিন, আলা উদ্দিন, দিলোয়ার হোসেন, শফিকুল ইসলাম, আব্দস ছালাম, গিয়াস উদ্দিন, কালাম মিয়া, মিজানুর রহমান টিটু, মন্জুর মিয়া, মিজানুর রহমান, জামাল আহমদ, দিলওয়ার হোসেন, মোহাম্মদ শিপু মিয়া, মোহাম্মদ মোস্তাকুর রহমান, শরিফ উদ্দিন আহমদ, রকিব আহমদ, মোহাম্মদ নানু মিয়া ও আহসান হাবিব তারেক।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪