বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজকর্মী ও বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. মুহাম্মদ আব্দুল জলিলকে সভাপতি মনোনীত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের পক্ষ থেকে এক পত্রের মাধ্যমে গত ২৩ আগস্ট এ কমিটি ঘোষণা করা হয়।
চার সদস্যের এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন পলাশ কুমার মণ্ডল এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. শাহিদুল ইসলাম সুমন। পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার তালুকদারকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।






