সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার লাশ উদ্ধার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রায়নগর মিতালী এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন ওই বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী (৭২) ও তাঁদের গৃহপরিচারিকা (২৫)।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মও. মঞ্জুরুল আলম এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায় তিনজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাসার ভেতর থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনাকে ট্রিপল মার্ডার বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন।

পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানা গেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪