সিলেটের বিশ্বনাথ উপজেলার মিরেরচর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় ইউএনও শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাঠগ্রহণের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।
এ সময় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইউএনও। পাশাপাশি শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রশাসনের এ ধরনের নিয়মিত পরিদর্শন ও দিকনির্দেশনা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।





