বিশ্বনাথে ধানক্ষেতে মিললো বৃদ্ধের লাশ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে বাড়ির পাশের ধানক্ষেত থেকে মকরম আলী (৬৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের পাঠানোগাঁও গ্রামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেল ৩টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মকরম আলী। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
সোমবার সকাল ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তবে, তাৎক্ষণিক তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪