‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’- প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে সফল ও উৎসবমুখর করতে শুক্রবার (২৬ জুন) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সম্মেলন সফল করতে উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুনিল কান্তি দে’র সভাপতিত্বে এবং সদস্য কাজল মালাকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, বিশ্বনাথ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, সাবেক সহসভাপতি রুপক কুমার দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রনজিত ধর রণ ও জ্যোতির্ময় দে মতি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. বিভাংশু গুণ বিভু এবং সাবেক প্রচার সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু।
এ সময় আরও বক্তব্য দেন দেবব্রত চক্রবর্তী দেবু, বিজয় দেব, কানু রঞ্জন দে, মাস্টার অজিত দেব, নিশি কান্ত পাল, মিন্টু মালাকার, সাংবাদিক অজিত দেব, দিলীপ কুমার দাস, অজয় দেব, অকিল বৈদ্য, বিভাস দেব, প্রবীর কান্ত দে, মঞ্জু বিশ্বাস, বিজয় চন্দ্র দে, সুমন দেব ও অমিত দেব।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন শাখার পক্ষে বক্তব্য দেন খাজাঞ্চি ইউনিয়ন শাখার সভাপতি বিদ্যাভূষণ চক্রবর্তী, দেওকলস ইউনিয়ন শাখার সভাপতি শশাংক বৈদ্য, অলংকারী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক প্রভাত সরকার এবং দশঘর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নকুল বর্ধন।উপজেলা যুব ঐক্যের সভাপতি সৌমিত্র ধর মিশু বক্তব্য দেন। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন দীপন দে, ধ্রুবজ্যোতি দে উজ্জ্বল, রানা সরকার, চিত্র সরকার, সুমন কর, নিতেশ দাস, বাবু লাল বৈদ্য, অজিল লাল চন্দ, রামানন্দ সরকার ও পবিত্র রঞ্জন দাশ।







