বিশ্বনাথে প্রধান শিক্ষিকা হোসনেআরা বেগমকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে নরসিংহপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কবি হোসনেআরা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা শিক্ষা অফিসার শাহীন মাহবুবের সভাপতিত্বে শিক্ষানবিশ আইনজীবী মারুফ হোসেন মো. ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ডা. মাহবুব আলী জহির। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে নিজের দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষিকা হোসনেআরা বেগম।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান, গোপাল চন্দ্র সূত্রধর, উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হুদা, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজমুল ইসলাম।

​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাজিব মিয়া, সংবর্ধিত অতিথি হোসনেআরা বেগমের স্বামী ফরিদ মিয়া এবং নরসিংহপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি রাজু মিয়া খালেদ।

বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন দ্বীপ্তি রাণী চক্রবর্তী, শামীমা খাতুন, সায়মা আফরিন, মাহবুবা খানম, রুমি রাণী পাল।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ওমর নাফিস। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিয়া আফরিন। সংবর্ধিত অতিথিকে নিবেদিত মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তায়্যিবা বেগম এবং কবিতা আবৃত্তি করেন আরটিএমআই নার্সিং কলেজের লেকচারার অনিক দেবনাথ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪