বিশ্বনাথে মারামারি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে মারামারির ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগ নেতা বকুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বকুল মিয়া আমতৈল গ্রামের মৃত শামসুল হকের ছেলে এবং রামপাশা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

পুলিশ জানায়, রোববার আমতৈল বাজারে একটি দোকানের ভিটা বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলায় বকুল মিয়াকে এজাহারভুক্ত আসামি করা হয়।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মঞ্জরুল ইসলাম নয়ন বলেন, মারামারির ঘটনায় দায়ের করা মামলায় বকুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪