পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলার দুটি গুচ্ছগ্রামের বাসিন্দাসহ মোট ৮০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরীর পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের একটি গুচ্ছগ্রাম এবং রামপাশা ইউনিয়নের একটি গুচ্ছগ্রামের প্রত্যেক পরিবারসহ ৮০টি পরিবারের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মুমিনুল রহমান এবং বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সহসভাপতি রোহেল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠক ইমাম উদ্দিন, কামাল হোসেন, জুয়েল আহমদ, আনোয়ার হোসেন, সিব্বির আহমদ, সফিক আহমদ প্রমুখ।






