সিলেটের বিশ্বনাথে অসহায় পরিবারের সহায়তায় গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করেছে আর রাহমান এডুকেশন ট্রাস্ট। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার তেলিকোনা গ্রামের রাহমান মঞ্জিল’ আয়োজিত এক অনুষ্ঠানে খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামের একটি অসহায় পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে ঘর নির্মাণের জন্য ওই পরিবারের হাতে নগদ ২ লাখ টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আর রাহমান এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি মাওলানা আবদুল মালিক, এলাহাবাদ ইসলামীয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক ও আরবি প্রভাষক শায়েখ তাওহিদ হাসান, ট্রাস্টের উপদেষ্টা কমর উদ্দিন, অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান এবং নির্বাহী সদস্য হাফিজ মাহমুদুর রহমানসহ ফুরকান মোহাম্মদ মহসিন প্রমুখ।





