রাব্বানী ফাউন্ডেশন ইউএসএ ইন্কের প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী গোলাম রাব্বানীর উদ্যোগে সিলেটের বিশ্বনাথে কৃষকদের মধ্যে বিনামূল্যে ‘বীজ ও সার’ বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউরা গ্রামস্থ প্রবাসীর বাড়িতে এলাকার কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার’ বিতরণ করা হয়।
ডাক্তার আমির উদ্দিনের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘বীজ ও সার’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা বুলবুল পাল।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য মানুষকে কর্মমুখী করে গড়ে তোলা জরুরি। কৃষিখাতে স্থায়ী সাফল্য আনতে সরকারের পাশাপাশি প্রবাসী সমাজসেবক ও স্থানীয় বিত্তবানদের স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “কৃষক হাসলে দেশ হাসবে”—এ লক্ষ্যে কৃষকদের সার্বিক সহায়তায় উপজেলা কৃষি অফিস সবসময় পাশে রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব সমুজ মিয়া মাষ্টার। স্বাগত বক্তব্য দেন জনাব কবির উদ্দিন।
বক্তারা বলেন, গোলাম রাব্বানী একজন প্রবাসী হয়েও দেশের মানুষের কল্যাণে সবসময় আন্তরিকভাবে কাজ করেন। কৃষিক্ষেত্রে তাঁর এই অবদান নিশ্চয়ই একটি ভালো উদ্যোগ এবং আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
সার ও বীজ পেয়ে কৃষকরাও আনন্দিত হন। মোট ৫টি গ্রামে বিতরণ করা হয়—ভূরকি গ্রাম, মুন্সিরগাঁও, দোয়ারিগাঁও, পাঠানচক ও কোনাউরা নোয়াগাঁও। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






