বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সিলেট-২ আসনের (বিশ্বনাথ-ওসমানীনগর) সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ড. লুৎফুর রহমানের সমর্থনে বিশ্বনাথ ও ওসমানীনগরের দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ শাখা সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বক্তব্য রাখেন ওসমানীনগর শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ শিবলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা শমসির আলী, সাধারণ সম্পাদক আশরাফুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান (আনসারী) এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ মো. আব্দুল কাদির।
আরোও পড়ুন:: যুক্তরাজ্যে পুলিশ অফিসার পদে যোগদান করছেন বিশ্বনাথের রাফি।





