যুক্তরাজ্যে এমএসসি ডিগ্রি অর্জন করলেন বিশ্বনাথের রফিকুল ইসলাম রাহিন

Ayas-ali-Advertise
যুক্তরাজ্যে এমএসসি ডিগ্রি অর্জন করলেন বিশ্বনাথের রফিকুল ইসলাম রাহিন
যুক্তরাজ্যে এমএসসি ডিগ্রি অর্জন করলেন বিশ্বনাথের রফিকুল ইসলাম রাহিন।
যুক্তরাজ্যে এমএসসি ডিগ্রি অর্জন করলেন বিশ্বনাথের রফিকুল ইসলাম রাহিন
যুক্তরাজ্যে এমএসসি ডিগ্রি অর্জন করলেন বিশ্বনাথের রফিকুল ইসলাম রাহিন।
Facebook
Twitter
WhatsApp

যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার রফিকুল ইসলাম রাহিন। সম্প্রতি একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ ডিগ্রি অর্জনের গৌরব অর্জন করেন তিনি।

রফিকুল ইসলাম রাহিন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আখলুছ মিয়া ও রুবেনা বেগম দম্পতির পুত্র। তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় কয়েকটি স্থানীয় বিদ্যালয় থেকে। তিনি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা এবং স্কলার্সহোম/বিশ্বনাথ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক শিক্ষা কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন।

পরবর্তীতে তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত কনভোকেশনে, দেশের বাইরে অবস্থান করায়, তাঁর পিতা-মাতা পুত্রের পক্ষে সম্মানজনক ডিগ্রি গ্রহণ করেন—যা ছিল তাঁদের জন্য এক আবেগঘন ও গর্বের মুহূর্ত।

রফিকুল রাহিন তাঁর সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক ও সমাজের সকল শুভানুধ্যায়ী মানুষের সহযোগিতাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, “আমি সবার কাছে সবসময় আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া প্রার্থী।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪