সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
শুক্রবার রাতে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এক সতর্কবার্তায় এই তথ্য জানান।

আবহাওয়াবিদ পরিচালকের পক্ষে এ কে এম নাজমুল হক সাক্ষরিত এ বার্তা অনুযায়ী, শনিবার (২ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এসব অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার চেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢল, নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:: সিলেটে দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বনাথের ব্যবসায়ীর পুত্র জিসানের





