বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা রাসেলের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

Ayas-ali-Advertise
বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা রাসেলের জামিন নামঞ্জুর
বিশ্বনাথে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ।
বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা রাসেলের জামিন নামঞ্জুর
বিশ্বনাথে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল আহমদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ১ম ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে দেন।

জানা গেছে, গত বছরের ৮ অক্টোবর বিশ্বনাথ সরকারি কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সায়েক শিকদার কয়েছ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নং: ১২৪/২০২৪)। ওই মামলায় রাসেল আহমদ ৩ নম্বর এজাহারনামীয় আসামি।

ছাত্রদল নেতা রাসেলের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী (সুহেল) জানান, একটি মারামারির মামলায় রাসেল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আদালত জামিন না মঞ্জুর করার পরপরই ছাত্রদল নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন এবং রাসেলের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪