সিলেটের বিশ্বনথ পৌরসভার দূর্যাকাপন গ্রাম থেকে ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়া (৩৮)কে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় যুবসমাজ। শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তার নিজ এলাকা থেকে থাকে আটক করা হয়। আটককৃত ফটিক মিয়া একই গ্রামের আকলুছ আলীর ছেলে।
সূত্রে জানা যায়, ফটিক মিয়া ও তার সহযোগীরা নারী-পুরুষ মিলে দীর্ঘদিন ধরে দূর্যাকাপন গ্রামে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গত মঙ্গলবার মধ্যরাতে ফটিক মিয়ার বাড়ি থেকে ইয়াবা কেনাবেচার সময় চার যুবককে ইয়াবাসহ আটক করে স্থানীয়রা। তবে সে সময় ফটিক মিয়া ও তার সহযোগী পালিয়ে যায়। শুক্রবার সকালে তাকে পুনরায় চিহ্নিত করে স্থানীয় যুবকেরা আটক করেন এবং পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফটিক মিয়াকে গ্রেফতার করে বিশ্বনাথ থানায় নিয়ে যায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, “ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।”
আরওপড়ুন:: বিশ্বনাথে দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু,পরিবারের ঈদ আনন্দ রূপ নিলো বিষাদে।





