বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের পূর্ব ঐয়া বায়তুন নূর জামে মসজিদের নাম সরকারি অনুদানের তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকার ঘোষিত অনুদান প্রদানের তালিকায় পূর্ব ঐয়া বায়তুন নূর জামে মসজিদকে অন্তর্ভুক্তির দাবিতে বুধবার (১৯ আগস্ট) বাদ আসর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের পূর্ব ঐয়া গ্রামের ‘সর্বস্তরের মুসল্লিবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা পূর্ব ঐয়া বায়তুন নূর জামে মসজিদকে সরকারি অনুদানের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।
বক্তারা এ বিষয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিকের হস্তক্ষেপ কামনা করেন।
পূর্ব ঐয়া বায়তুন নূর জামে মসজিদসংলগ্ন বালাগঞ্জ জিসি-খসরুপুর সড়কে আয়োজিত মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. শানুর মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ওয়েস আহমদ বীর।
এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রবীণ মুরুব্বি কালা মিয়া, রিয়াজ উদ্দিন, আসকর আলী, গিয়াস উদ্দিন, চেরাগ আলী, হাফিজ সাইদুর রহমান, মো. মোজাহিদ আহমদ, যুবনেতা মো. রিপন মিয়া, মো. এমরান হোসেন, মো. সুজন মিয়া, ছাত্রনেতা মো. লিপন মিয়া, মো. আলমগীর হোসেন, মো. বাবলু মিয়া, মো. সেফুল মিয়া ও মো. জাবেদ মিয়াসহ অনেকে।






