মৌলভীবাজারে বিশ্বনাথের যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

মৌলভীবাজারে একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের শামসুল ইসলামের ছেলে। তিনি সেখানে একটি শুটকির আড়তে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি লাশ রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। রাতে বিষয়টি জানতে পেরে মৌলভীবাজার মডেল থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আজিজের লাশ উদ্ধার করে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪