বিশ্বনাথে বিএনপি নেতা হাজী আব্বাছ খানের মৃত্যু, এমপি লুনার শোক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি হাজী আব্বাছ খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টায় তাঁর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

হাজী আব্বাছ খান দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি এলাকায় একজন বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব ও সমাজের প্রবীণ মুরব্বি হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক শোকবার্তায় বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া বলেন, হাজী আব্বাছ খান দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করেছিলেন। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪