বিশ্বনাথে বাড়ির পুকুরে ভাসছিল দেড় বছরের শিশুর মরদেহ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মায়মুনা আক্তার। সে উপজেলার সরুয়ালা (বেকারগাঁও) গ্রামের বাসিন্দা ইলিয়াস মিয়ার কন্যা। রোববার (১০ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মায়মুনা। দুপুরের দিকে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তার মা। পরে দ্রুত উদ্ধার করে সিলেট নর্থইস্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪