বিশ্বনাথে ‘আন্তর্জাতিক পর্যায়ে ১ম স্বর্ণজয়ী শাটলার’ তানভীর সংবর্ধিত

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ‘আন্তর্জাতিক পর্যায়ে ১ম স্বর্ণজয়ী শাটলার’ তানভীর সংবর্ধিত
বিশ্বনাথে ‘আন্তর্জাতিক পর্যায়ে ১ম স্বর্ণজয়ী শাটলার’ তানভীর সংবর্ধিত
বিশ্বনাথে ‘আন্তর্জাতিক পর্যায়ে ১ম স্বর্ণজয়ী শাটলার’ তানভীর সংবর্ধিত
বিশ্বনাথে ‘আন্তর্জাতিক পর্যায়ে ১ম স্বর্ণজয়ী শাটলার’ তানভীর সংবর্ধিত
Facebook
Twitter
WhatsApp

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫ এ ১ম গোল্ড মেডেল জয়ী শাটলার আব্দুল জাহির তানভীর নিজ উপজেলা সিলেটের বিশ্বনাথে সংবর্ধিত হয়েছেন| শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রিড়া সংস্থার এডহক সভাপতি উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা ক্রিড়া সংস্থার এডহক কমিটির সদস্য কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীণি তাহসিনা রুশদীর লুনা।

বক্তব্যে তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য যে লড়াই ছিল, সে লড়াইয়ে বিজয়ী হয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন, সে অনুযায়ী মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার| তানভীরের এ অর্জন রাষ্ট্রের জন্য সম্মাননা বয়ে এনেছে| তাকে আমরা অভিনন্দন জানাই।’

এর আগে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণজয়ী শাটলার আব্দুল জাহির তানভীর| বক্তব্যে তিনি সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার দৃষ্টি আকর্ষণ করে বিশ্বনাথ উপজেলায় ব্যাডমিন্টনের জন্য একটি ইনডোর স্থাপনের দাবি জানান| প্রধান অতিথি সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বক্তৃতাকালে তানভীরের দাবি পূরণের চেষ্টা করবেন বলে আশ্বস্থ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।

স্থানীয় সংবাদকর্মীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ শিপন আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রিড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪