বিশ্বনাথে থামছে না চুরি, এবার কৃষকের দুটি গরু নিয়ে গেছে চোর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথে চুরি এখন নিত্যদিনের আতঙ্ক। রাত নামলেই উপজেলার কোনো না কোনো জনপদে হানা দিচ্ছে চোরচক্র। সাধারণ মানুষের বসতবাড়ি তো বটেই, চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না মসজিদ, মাদ্রাসা, মাজার কিংবা মন্দির। চোরচক্রের এই বেপরোয়া কার্যকলাপে বিশ্বনাথের সাধারণ মানুষের মধ্যে এখন চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

বিগত কয়েক দিনে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনা ছিল চোখে পড়ার মতো। এরমধ্যে গতরাতেও ঘটেছে চুরির ঘটনা। ওই রাতে সদর ইউনিয়নের দন্ডপানিপুর গ্রামের কৃষক ইসমত আলীর গোয়ালঘরের তালা কেটে দুটি গরু নিয়ে যায় চোর। যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ১০ হাজার টাকা।

কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগী কৃষক ইসমত আলী বলেন, ‘আমাকে পুরোপুরি নিঃস্ব করে দিয়েছে চোর।’

এদিকে, গরু চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘পুলিশ জনগণের জান-মালের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে বেশ কিছু ঘটনায় চোর শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনায়ও পুলিশ যথাযথ আইনি পদক্ষেপ নেবে। আমাদের টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হচ্ছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪