বিশ্বনাথে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Ayas-ali-Advertise
বিশ্বনাথে মাদক দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিশ্বনাথে মাদক দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিশ্বনাথে মাদক দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিশ্বনাথে মাদক দুই মাদক কারবারি গ্রেপ্তার
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ৩৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার জানাইয়া দক্ষিণ মশুলা গ্রামের মৃত আব্দুল মনাফের পুত্র আব্দুল মুমিন (৩২) এবং জানাইয়া গ্রামের আব্দুল মজিদের পুত্র বাহার মিয়া (৪০)।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে পৌরসভার জানাইয়া দক্ষিণ মশুলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে আব্দুল মুমিনের বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিশ্বনাথ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, যার নং-৩।

অভিযানে নেতৃত্বদানকারী এএসআই ফুল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং ঘটনাস্থল থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম ভূইঁয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪