বিশ্বনাথে প্রবাসী তাজুল ইসলামের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে পৌর এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী ও সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলামের উদ্যোগে এবং রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

‘প্রজেক্ট আল কোরআন বিতরণ’-এর আওতায় সোমবার (৩০ মার্চ) পৌর শহরের একটি বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রে ৩৫ কপি নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়। কেন্দ্রটির প্রধান শিক্ষক মাওলানা আমিনুল ইসলামের হাতে এসব কোরআন শরীফ তুলে দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, এর আগে বিভিন্ন ধাপে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কোরআন শিক্ষা কেন্দ্র ও এতিমখানায় কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি নজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের পরিচালনায় কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের সেক্রেটারী কামরুল ইসলাম দুলাল, সাবেক শিক্ষার্থী আনোয়ার হোসেন, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুয়েব, বর্তমান সহ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, প্রিন্ট ও মিডিয়া সম্পাদক আল হাদী প্রমুখ নেতৃবৃন্দ।

এব্যাপারে যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটি ইউ.কের সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কের ট্রাস্টি শাহ তাজুল ইসলাম বলেন, আমি আমৃত্যু ইসলামিক ও সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িত রাখতে চাই। এজন্য প্রয়োজন সর্বমহলের সার্বিক সহযোগীতা। আর কোরআন শরীফ বিতরণ কার্যক্রমে ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’ আমাকে সহযোগীতা করায় তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

এদিকে কোরআন শরীফ বিতরণের মতো মহতি কাজে ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’কে পাশে রাখায় সংগঠনের পক্ষ থেকে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪