বিশ্বনাথ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী মুমিন খান মুন্না

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথ পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মুমিন খান মুন্না।

এক শুভেচ্ছা বার্তায় মুমিন খান মুন্না বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির এক অনন্য বার্তা বয়ে আনে। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের ত্যাগ, সংযম ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়, যা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ধনী-গরিব ভেদাভেদ ভুলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি বিশ্বনাথ পৌরসভার উন্নয়ন ভাবনাও তুলে ধরেন। মুমিন খান মুন্না বলেন, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলাই তার লক্ষ্য। এ লক্ষ্যে তিনি রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নাগরিক সেবা সহজীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, যুব সমাজের দক্ষতা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

আগামী পৌর নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সবাইকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

মুমিন খান মুন্না বর্তমানে যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪