বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। ফ্রান্স প্রবাসী লুৎফর রহমান লিজাদের আর্থিক সহযোগিতায় এবং উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে লামাকাজী, খাজাঞ্চী ও রামপাশা ইউনিয়নের এসব পরিবারকে সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে পৌর শহরের কারিকোনা গ্রামের ‘হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমী’ মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক।

উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহেদুর রহমান এবং উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪