বিশ্বনাথ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা রিপন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

আগামি বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জনসংযোগ শুরু করেছেন।

​নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সভা-সমাবেশে অংশ নিচ্ছেন এবং প্রার্থী হিসেবে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

আব্দুল মান্নান রিপন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। তিনি বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট মহানগর জিয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতি এবং উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবক হিসেবেও পরিচিত। সামাজিক সংগঠন অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

আব্দুল মান্নান রিপন বিশ্বনাথ সদর ইউনিয়নের ধর্মদা (পীর বাড়ি) গ্রামের মরহুম গোলাম মোস্তফা গোলু মিয়ার ছেলে।

কথা হলে আব্দুল মান্নান রিপন বলেন, ‘আমি রাজনীতির পাশাপাশি সমাজসেবা করতে এবং বিশ্বনাথের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে ভালোবাসি। উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের ব্যাপক উৎসাহে আমি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। সে জন্য বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, আন্তরিকতা এবং সমর্থন প্রত্যাশা করছি।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪