বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের রমজানের উপহার বিতরণ

Ayas-ali-Advertise
বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের রমজানের উপহার বিতরণ
বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের রমজানের উপহার বিতরণ।
বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের রমজানের উপহার বিতরণ
বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের রমজানের উপহার বিতরণ।
Facebook
Twitter
WhatsApp

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে। “মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় দুই শতাধিক মানুষ উপকৃত হন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের এলাহাবাদ রহমান মঞ্জিল, তেলিকোনা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে রমজানের উপহারসামগ্রী বিতরণ করা হয়।

দারুল ক্বেরাত ইত্তেহাদুল ক্বোররা এলাহাবাদ ইসলামিয়া তেলিকোনা আলিম মাদ্রাসা শাখার নাযিম মাওলানা আলীম উদ্দিনের সভাপতিত্বে এবং ট্রাস্টের বাংলাদেশ শাখার পরিচালক মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা শাখার প্রধান ক্বারী আব্দুল কাদির।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী ক্বারী সাজ্জাদুর রহমান, ক্বারী মুহাম্মদ উল্লাহ, ক্বারী মুজাহিদ আহমদ ও মোস্তফা আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, ক্বারী আনছার আহমদ, ক্বারী হাবিবুর রহমান, আব্দুল মুকিত, আজিমুর রহমান হামিম ও আতিকুর রহমান তোয়াছিনসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ দরিদ্র ও অসহায় মানুষের হাতে রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রী তুলে দেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪