রোজা ধনী-গরিবের মাঝে ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয় : অধ্যাপক আব্দুল হান্নান

Ayas-ali-Advertise
রোজা ধনী-গরিবের মাঝে ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয় : অধ্যাপক আব্দুল হান্নান
বক্তব্য রাখছেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।
রোজা ধনী-গরিবের মাঝে ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয় : অধ্যাপক আব্দুল হান্নান
বক্তব্য রাখছেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।
Facebook
Twitter
WhatsApp

সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, মাহে রমজান আমাদের জীবনের পরিশুদ্ধির জন্য আগমন করে। এ মাস ধনী-গরিবের মাঝে সমতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয় এবং মানুষকে একই আদম (আ.)–এর সন্তান হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয়।

তিনি বলেন, রমজানে সবাই একই বিধান পালন করে, একসঙ্গে সিয়াম সাধনা করে এবং পারস্পরিক ভেদাভেদ ভুলে ভাই-ভাই হয়ে যায়। সাম্য, ভ্রাতৃত্ব ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় ইসলামের সিয়ামে রয়েছে এক অনন্য শিক্ষা। রোজা পালনের মাধ্যমে উত্তম নৈতিক চরিত্র গঠনেরও দীক্ষা লাভ করা যায়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বরুনী লুৎফুর রহমান খানের বাড়িতে আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দশঘর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল বশরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী। এছাড়া বক্তব্য দেন দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি শামীম আহমদ ও হাবিবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ গোলাম কিবরিয়া।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪