দখলদার-চাঁদাবাজদের কোনো ছাড় নয়, আইন সবার জন্য সমান : এমপি লুনা

Ayas-ali-Advertise
দখলদার-চাঁদাবাজদের কোনো ছাড় নয়, আইন সবার জন্য সমান : এমপি লুনা
বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখ্ছেন এমপি তাহসিনা রুশদীর লুনা।
দখলদার-চাঁদাবাজদের কোনো ছাড় নয়, আইন সবার জন্য সমান : এমপি লুনা
বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখ্ছেন এমপি তাহসিনা রুশদীর লুনা।
Facebook
Twitter
WhatsApp

সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘দলের নাম ব্যবহার করে কেউ কোনো প্রকার অপরাধের সাথে জড়িত থাকতে পারবে না। দখলদারি, চাঁদাবাজি ও মাদকের সাথে জড়িতরা কখনোই দলের অংশ হতে পারে না। তাদের কোনো ছাড় নয়।’

​মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রশাসনের উদ্দেশে এমপি লুনা বলেন, ‘অপকর্মের সাথে যারাই জড়িত থাকবে, সাথে সাথেই তাদের বিরুদ্ধে আপনারা (ইউএনও-ওসি) ব্যবস্থা গ্রহণ করবেন। আইন সবার জন্য সমান। দলীয় পদ-পদবী ব্যবহার করে কেউ পার পাবে না, সবাইকে আইন মেনে চলতে হবে।’

​তিনি আরও উল্লেখ করেন যে, ‘দীর্ঘদিনের অনিয়ম, অত্যাচার ও দুর্নীতির কারণে বাংলাদেশ উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে গেছে।’ দেশকে এগিয়ে নিতে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘দুর্নীতির কারণে মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখন থেকে সাধারণ মানুষ যাতে কোনো হয়রানি ছাড়া সেবা পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

​সিলেট-২ আসন প্রবাসী অধ্যুষিত হওয়ায় প্রবাসীদের সুযোগ-সুবিধার দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়ে এমপি লুনা বলেন, ‘দেশে আসা প্রবাসীরা যাতে দ্রুততম সময়ে এবং কোনো প্রকার হয়রানি ছাড়াই সেবা পান, তা আমাদের শতভাগ নিশ্চিত করতে হবে।’

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ, থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আশিক আলী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪