লামাকাজী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) লামাকাজী ইউনিয়নের চন্দ্রবান কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।

লামাকাজী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুয়েল আহমেদ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর, আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। এছাড়া উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আখতার, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, ইউপি জামায়াত নেতা মোজাহিদ আলী ও মঈন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম। পরে উপস্থিত রোজাদারদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪