সিলেট-২ সংসদীয় আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই উপজেলায় মোট প্রদত্ত ভোটের সংখ্যা প্রায় ১ লাখ ৬১ হাজার ৮৩৭। নির্বাচন বিধি অনুযায়ী, মোট কাস্টিং ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে প্রার্থীর নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত হয়।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আমির উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৮৯ ভোট। জাতীয় পার্টি প্রার্থী মাহবুবুর রহমান লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪০৪ ভোট। অপরদিকে গণফোরাম মনোনীত প্রার্থী মুজিবুল হক উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন মাত্র ৬৩২ ভোট।
সংশ্লিষ্টদের মতে, মোট প্রদত্ত ভোটের তুলনায় এসব প্রার্থীর প্রাপ্ত ভোটের হার উল্লেখযোগ্যভাবে কম হওয়ায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হওয়া নিশ্চিত হয়েছে।





