সোহেল চৌধুরীর মৃত্যুতে বিএনপি মহাসচিব ও যুগ্ম মহাসচিবের শোক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশ্বনাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন মরহুম সুহেল আহমদ চৌধুরী। তিনি সিলেট জেলা ও বিশ্বনাথপুর উপজেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত।

শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন, যেন তিনি সুহেল আহমদ চৌধুরীকে জান্নাত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

অন্যদিকে, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এক শোকবার্তায় বলেন, সোহেল চৌধুরী ছিলেন ইলিয়াস আলীর একজন শ্রেষ্ঠ আবিষ্কার। এমন মানুষ আর আমরা পাব কিনা, তা আল্লাহই ভালো জানেন। তার মাধ্যমেই আমি বিশ্বনাথের রাজনীতিতে সুপরিচিত হই। এই মহান মানুষটিকে হারিয়ে আমি অত্যন্ত মর্মাহত। আল্লাহ সোহেল ভাইকে জান্নাত দান করুন এবং তার পরিবারকে শোক সহ্য করার তৌফিক দান করুন।

উল্লেখ্য, সোহেল আহমদ চৌধুরী সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির একটি নির্বাচনী জনসভায় যোগ দিতে মিছিলের বহর নিয়ে আসার পথে হঠাৎ অজ্ঞান হয়ে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪