বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সমাজসেবক মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও প্রিন্সিপাল গিয়াস উদ্দিন সাদির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ পৌরসভা আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন লেকচারার আব্দুল মতিন, লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মালিক, আজিজুর খান রাজু, আব্দুল জলিল, লুৎফুর রহমান রাজু ও তোফাজ্জল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ পৌরসভা সেক্রেটারি জাহেদুর রহমান, সাবেক কাউন্সিলর পদপ্রার্থী রফিকুল ইসলাম ফিরুজসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪