সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রথম ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বিশ্বনাথনিউজ২৪.কম’-এর নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক মো. মিছবাহ উদ্দিন। তিনি নিউজ পোর্টালের প্রতিষ্ঠালগ্ন থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে ফ্রান্স প্রবাসী তরুণ সংগঠক লুৎফুর রহমান লিজাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নিউজ পোর্টালের প্রতিষ্ঠালগ্ন থেকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সংগঠক মো. বখতিয়ার খান ও তরুণ সমাজকর্মী জবির আহমেদ নাজমুল।
বিশ্বনাথনিউজ২৪.কম এর প্রকাশক এমদাদুর রহমান মিলাদ জানান, বিশ্বনাথনিউজ২৪.কম এর অগ্রযাত্রায় মো. মিছবাহ উদ্দিনসহ উপদেষ্টা পরিষদের সদস্যগণের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশ্বনাথের মাটি ও মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরতে বিশ্বনাথনিউজ২৪.কম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই ধারাকে আরও বেগবান করতে উপদেষ্টা পরিষদের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা।






