বিশ্বনাথনিউজ২৪.কম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি হলেন আব্দুল বাছিত রফি

Ayas-ali-Advertise
বিশ্বনাথনিউজ২৪.কম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি হলেন আব্দুল বাছিত রফি
আব্দুল বাছিত রফি।
বিশ্বনাথনিউজ২৪.কম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি হলেন আব্দুল বাছিত রফি
আব্দুল বাছিত রফি।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রথম ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বিশ্বনাথনিউজ২৪.কম’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সংগঠক আব্দুল বাছিত রফি। সম্প্রতি পোর্টালটির পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে মনোনীত করা হয়। আব্দুল বাছিত রফি নিউজ পোর্টালের প্রতিষ্ঠালগ্ন থেকে উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথনিউজ২৪.কম এর প্রকাশক এমদাদুর রহমান মিলাদ।​ তিনি জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় জড়িত আব্দুল বাছিত রফি প্রবাসে থেকেও দেশ ও দশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য হিসেবে তিনি বিলেতের বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে বিশ্বনাথনিউজ২৪.কম পরিবার আনন্দিত।

দায়িত্ব গ্রহণের পর আব্দুল বাছিত রফি বলেন, ‘বিশ্বনাথের মাটি ও মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরতে বিশ্বনাথনিউজ২৪.কম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই ধারাকে আরও বেগবান করাই হবে আমার লক্ষ্য।’

প্রকাশক এমদাদুর রহমান মিলাদ আরও জানান, বিশ্বনাথনিউজ২৪.কম এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে আব্বাস হোসেন ইমরান, নির্বাহী সম্পাদক হিসেবে মোহাম্মদ নুরুল ইসলাম ও ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে মো. নুর উদ্দিন দায়িত্ব পেয়েছেন।

প্রকাশক এমদাদুর রহমান মিলাদ আশা প্রকাশ করেন, নতুন সম্পাদনা পর্ষদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় বিশ্বনাথনিউজ২৪.কম সুসাংবাদিকতার ক্ষেত্রে আরও অনেক দূর এগিয়ে যাবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪