নবদিগন্ত ফেডারেশনের উদ্যোগে আলোকিত হলো বিশ্বনাথের যে তিনটি গ্রাম এলাকা

Ayas-ali-Advertise
নবদিগন্ত ফেডারেশনের উদ্যোগে আলোকিত হলো বিশ্বনাথের যে তিনটি গ্রাম এলাকা
নবদিগন্ত ফেডারেশনের উদ্যোগে আলোকিত হলো বিশ্বনাথের যে তিনটি গ্রাম এলাকা।
নবদিগন্ত ফেডারেশনের উদ্যোগে আলোকিত হলো বিশ্বনাথের যে তিনটি গ্রাম এলাকা
নবদিগন্ত ফেডারেশনের উদ্যোগে আলোকিত হলো বিশ্বনাথের যে তিনটি গ্রাম এলাকা।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের​বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের আওতাধীন নাজির বাজারের পশ্চিম, মোহাম্মদপুর মোল্লাবাড়ি ও তাতীকোনা কদমতলা-এই তিনটি গ্রামকে আলোকিত করার অঙ্গীকার নিয়ে ‘নবদিগন্ত ফেডারেশন’ স্থাপন করেছে ৪০টি বৈদ্যুতিক লাইট। এলাকাবাসীর নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

​বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে ফেডারেশনের আয়োজনে এলাকার বিশিষ্টজন ও সাধারণ জনগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক লাইটিংয়ের শুভ উদ্বোধন করা হয়।

​নবদিগন্ত ফেডারেশনের ফেডারেশনের সভাপতি মো. রাজু মিয়া মাস্টারের সভাপতিত্বে সংগঠক এম আহমেদ আমিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শাহাদাত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী নোয়াব আলী, জাগরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাসানুজ্জামান মিলন, সংগঠক জাহাঙ্গীর হোসেন, হাফেজ খলিলুর রহমান, আতাউর রহমান, শাহ জামাল আহমদ, মিজানুর রহমান সেলিম, ফরিদ মিয়া, গিয়াস মিয়া, ফেরদৌস মিয়া, মাওলানা লুতফুর রহমান শায়েস্তা ও জাহেদ মিয়া।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান অমি।

​অনুষ্ঠানে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, নবদিগন্ত ফেডারেশনের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাবর, সংগঠক হাফেজ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ​এই জনকল্যাণমূলক প্রকল্প দেশে ও প্রবাসে অবস্থানরত স্থানীয় ব্যক্তিদের অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে। প্রবাসী সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং স্থানীয়দের ঐকান্তিক চেষ্টায় গ্রাম তিনটি আলোকিত হয়ে উঠেছে। ভবিষ্যতে এমন জনহিতকর উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪