বিশ্বনাথে পিএফজি’র উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
বিশ্বনাথে পিএফজি’র উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বিশ্বনাথে পিএফজি’র উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।
বিশ্বনাথে পিএফজি’র উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বিশ্বনাথে পিএফজি’র উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।
Facebook
Twitter
WhatsApp

রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা এড়িয়ে আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সিলেটের বিশ্বনাথে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিশ্বনাথ পুরান বাজর ধানহাঠা মাঠে বিশ্বনাথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজেনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন ও পিছ-অ্যাম্বাসেডর সাংবাদিক তজম্মুল আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পিএফজির সদস্য কাওছার খান, যুগ্ম সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, উপজেলা জাতীয়পাটির সাবেক আহবায়ক ও পিএফজির সদস্য হাজি সিতাব আলী, জয়নাল আবেদিন, পিএফজির সদস্য হোশাহিন আহমদ শাহীন, হাসান মাহমুদ রিপন এবং স্বেচ্ছাসেবক দল নেতা তছলিম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা। অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন দেশের কৃতি তরুণ প্রতিভাধর তজম্মুল আলী।

বক্তারা বলেন, “এ এলাকায় ধর্মীয় সংঘাত না থাকলেও মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ দেখা দেয়। তবে আমরা সামাজিকভাবে শান্তি বজায় রাখছি। এ এলাকা এতটাই মিলেমিশে বসবাস করছে যে, কে হিন্দু কে মুসলিম তা সহজে বোঝা যায় না। আমাদের ঈদ ও তাদের পুজোর সময়ই বোঝা যায়, এখানে দুই ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে।” তারা আরও সবাইকে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। এছাড়া থানা পুলিশ সব সময় শান্তি রক্ষার জন্য প্রস্তুত এবং সহিংসতার ক্ষেত্রে তারা সকলের পাশে রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪