সিলেটের বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ২২টি সার্বজনীন পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
অনুদান প্রদান উপলক্ষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের শ্রী শ্রী শনি মন্দির প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে লুনার পক্ষে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ অনুদানের অর্থ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতে তুলে দেন, যা পরবর্তীতে বিভিন্ন মণ্ডপে বিতরণ করা হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুণ বিভু ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশিকান্ত পাল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মামুন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ-সভাপতি রূপক কুমার দে, শ্রী শ্রী শনি মন্দির পূজা কমিটির সভাপতি বিজয় কুমার দেব এবং দশঘর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মঞ্জু বিশ্বাস।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ঝলক আচার্য্য।
বক্তারা বলেন, সিলেট-২ আসনে ধানের শীষের যোগ্য কান্ডারি হিসেবে তাহসিনা রুশদীর লুনার নির্দেশনায় বিশ্বনাথে যাতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়, সেজন্য পূজা চলাকালে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সার্বক্ষণিকভাবে মণ্ডপগুলো পাহারা দেবেন। একইসঙ্গে সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন নিখোঁজ এম. ইলিয়াস আলী অক্ষত অবস্থায় ফিরে আসবেন— এ প্রার্থনা ও আশীর্বাদ করার আহ্বান জানান তারা।
আরোও পড়ুন:: অতিরিক্ত পুলিশ সুপার পদে নতুন কর্মস্থলে যোগদান করলেন বিশ্বনাথের নোমান।





