সিলেটে ছিনতাইয়ের সময় তিন যুবক গ্রেফতার, একজনের বাড়ি?

Ayas-ali-Advertise
সিলেটে ছিনতাইয়ের সময় তিন যুবক গ্রেফতার, একজনের বাড়ি
সিলেটে ছিনতাইয়ের সময় তিন যুবক গ্রেফতার, একজনের বাড়ি।
সিলেটে ছিনতাইয়ের সময় তিন যুবক গ্রেফতার, একজনের বাড়ি
সিলেটে ছিনতাইয়ের সময় তিন যুবক গ্রেফতার, একজনের বাড়ি।
Facebook
Twitter
WhatsApp

সিলেটে ছিনতাইয়ের সময় দুটি চাকুসহ তিন যুবককে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে খোজারখলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের শামীম আহমদ ও বিলকিস বেগমের ছেলে, বর্তমানে সিলেট নগরের কোতোয়ালী থানার কুমারপাড়া চান্দেরবাড়ি এলাকার বাসিন্দা মো. রাজু মিয়া (২৫); সিলেটের আলতাফ মিয়া ও মোছা. রেজিয়া বেগমের ছেলে মো. কামরুল; এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার লতারপুর গ্রামের মো. মফিজ মিয়া ও মোছা. সুমি বেগমের ছেলে, বর্তমানে নগরের কোতোয়ালী থানার মাছিমপুর মনাফ মিয়ার কলোনির বাসিন্দা জিসান রাব্বি (২৩)।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় রায়হানের বাড়ির সামনে ছিনতাইয়ের চেষ্টা চলাকালে স্থানীয়দের চিৎকার শুনে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এসময় ছিনতাইকারীরা পথচারীদের চাকু দেখিয়ে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করছিল। স্থানীয়দের সহায়তায় পুলিশ হাতেনাতে তিনজনকে আটক করে এবং তাদের কাছ থেকে দুটি চাকু উদ্ধার করে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪