বিশ্বনাথে দুর্ঘটনার ১৩ দিন পর মারা গেলেন আহত নারী

Ayas-ali-Advertise
বিশ্বনাথে দুর্ঘটনার ১৩ দিন পর মারা গেলেন আহত নারী
বিশ্বনাথে দুর্ঘটনার ১৩ দিন পর মারা গেলেন আহত নারী।
বিশ্বনাথে দুর্ঘটনার ১৩ দিন পর মারা গেলেন আহত নারী
বিশ্বনাথে দুর্ঘটনার ১৩ দিন পর মারা গেলেন আহত নারী।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় আহত তিন সন্তানের জননী লিপি বেগম (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার ১৩ দিন পর সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত লিপি বেগম বিশ্বনাথ পৌরসভার নরশিংপুর গ্রামের আবুল বশরের স্ত্রী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বজন জাবের আহমদ।

এর আগে গত ১৮ আগস্ট বিকেল ৫টার দিকে বিশ্বনাথ-রশীদপুর সড়কের বাওনপুর এলাকায় জগন্নাথপুরগামী তুহিন এন্টারপ্রাইজ নামের সিএনজি অটোরিকশা (অনটেস্ট) ও সিলেটগামী নোয়া (ঢাকা মেট্টো-চ-১৫-২৮০১) গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক মো. ইয়াহইয়া (৩৫)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামের মৃত জাহিদ মিয়ার ছেলে।

একই ঘটনায় গুরুতর আহত হন লিপি বেগমসহ আরও অন্তত তিন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। নিহত চালকের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অবশেষে দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন লিপি বেগম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪