বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা শুরু

Ayas-ali-Advertise
বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা শুরু
বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতার বাছাইয়ের প্রথম দিনের সকল হাফেজ ও বিচারক।
বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা শুরু
বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতার বাছাইয়ের প্রথম দিনের সকল হাফেজ ও বিচারক।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রথমবারের মতো প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা-২০২৫’ এর তিনদিনব্যাপী বাছাই শুরু হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে উপজেলা মডেল মসজিদের হলরুমে প্রথম দিনের বাছাই অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের বাছাইয়ে অংশ নেন ১২ জন প্রতিযোগি। বাছাই শেষে ফাইনালের জন্য ইয়েস কার্ড পান ৩ জন। তারা হলেন হাফেজ আহমেদ জামী, হাফেজ ইমরান খান জামী ও হাফেজ ছানোয়ার হোসেন।

প্রথম দিনের বাছাইয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ নজরুল ইসলাম, হাফেজ লুৎফুর রহমান আদনান, হাফেজ ইউসুফ আলী ও হাফেজ শামসুল হক রাজু।

এরআগে, মোনাজাতের মধ্যদিয়ে প্রথম দিনের বাছাইয়ের সূচনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রতিযোগিতার পরীক্ষা নিয়ন্ত্রক হাফেজ মাওলানা খায়রুল ইসলাম। বাছাই শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন প্রতিযোগিতার উপদেষ্টা কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক ফারুক মাহদী।

Sera Hafij 2

দ্বিতীয় দিনের বাছাই রবিবার সকাল ১০টা থেকে এবং তৃতীয় দিনের বাছাই সোমবার সকাল ১০টা থেকে একই হলরুমে অনুষ্ঠিত হবে জানিয়ে প্রতিযোগিতার পরিচালক আব্বাস হোসেন ইমরান বলেন, ‘এই প্রতিযোগিতায় উপজেলার স্থায়ী বাসিন্দা প্রায় অর্ধশত কুরআনের হাফেজগণ অংশ নিচ্ছেন। বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা-২০২৫ এর প্রথম পুরস্কার নগদ ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার নগদ ২৫ হাজার টাকা। বিশ্বনাথ উপজেলার ১৬ জন প্রবাসী এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছেন।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪