বিশ্বনাথে মাদক কারবারির হাতে মৎস্য ব্যবসায়ী খুন

Ayas-ali-Advertise
বিশ্বনাথে মাদক কারবারির হাতে মৎস্য ব্যবসায়ী খুন
ঘাতক মাদক কারবারি আনহার মিয়া
বিশ্বনাথে মাদক কারবারির হাতে মৎস্য ব্যবসায়ী খুন
ঘাতক মাদক কারবারি আনহার মিয়া
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে মাদক কারবারির হাতে খোরশেদ আলম রবিউল (৩৪) নামের এক মৎস্য ব্যবসায়ী খুন হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামে ঘটনাটি ঘটে। খোরশেদ ওই গ্রামের মৃত আছমত আলীর ছেলে।

খুনের ঘটনার মূল অভিযুক্ত একই গ্রামের আইন উদ্দিনের ছেলে, মাদক কারবারি আনহার মিয়াকে (৩২) ঘটনার পরপরই আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

থানা পুলিশ সূত্র জানায়, খোরশেদ আলম রবিউলের ভাগ্না বাক প্রতিবন্ধী নাঈমকে গাঁজা সেবন করাতেন আনহার মিয়া। এই কারণে নাঈমকে আনহারের ধারেকাছে যেতে নিষেধ করেন তাঁর খালাতো বোন সেজিনা। এটা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সেজিনার সাথে আনহারের ঝগড়া হয়। সেই জেরে শুক্রবার সকালে আনহারের দোকানে বসে থাকাবস্থায় তার সাথে খোরশেদের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে দোকানে থাকা জিআই পাইপ নিয়ে খোরশেদকে মারপিট করে আনহার। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী ওসমানীনগর উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন।

তবে খোরশেদের পরিবারের দাবি, তাকে চায়নিজ কুড়াল ও জিআই পাইপ দিয়ে পিঠে আঘাত করে খুন করেছে আনহার।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘অভিযুক্ত আনহার মিয়াকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪