লালাবাজারে রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হলেন বিএনপি নেতা শিফতা

Ayas-ali-Advertise
লালাবাজারে রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হলেন বিএনপি নেতা শিফতা
ছবি: সংগৃহীত।
লালাবাজারে রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হলেন বিএনপি নেতা শিফতা
ছবি: সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শিফতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর রায়নগর দর্জিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) রাতে লালাবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিফতা ও স্থানীয় মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ও পাপড়ি রেস্টুরেন্টের মালিক জুবায়ের আহমদ লিটনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টা চলা এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। একই সঙ্গে লিটনের রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় শিফতার অনুসারীরা।

জানা গেছে, বাজারে ড্রেন সংস্কারকাজ চলাকালে যাত্রীছাউনি অপসারণকে ঘিরে শিফতা ও লিটনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। শিফতার পক্ষ ছাউনি ভাঙার পক্ষে থাকলেও লিটন ও তার সমর্থকেরা ছাউনি অক্ষত রেখে কাজ চালিয়ে যাওয়ার দাবি করেন।

জুমার নামাজের পর দুপক্ষের তর্কাতর্কির জেরে সন্ধ্যার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাত ৮টার দিকে শিফতার সমর্থকেরা লিটনের রেস্টুরেন্টে হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ সময় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়ার পর লিটনের রেস্টুরেন্টে অগ্নিসংযোগ করা হয়।

সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল কয়েক কিলোমিটার বন্ধ হয়ে যায়। রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুইজনকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ।

ওসি মিজানুর রহমান জানান, রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় নাম উল্লেখ করা হয়েছে ছয়জনের। তাদের মধ্যে এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেফতার হন প্রধান আসামি আমিনুর রহমান চৌধুরী শিফতা। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪