বিশ্বনাথের আলোচিত কাউন্সিলর ফজর আলীসহ ২ আ.লীগ নেতা কারাগারে

Ayas-ali-Advertise
বিশ্বনাথের আলোচিত কাউন্সিলর ফজর আলীসহ ২ আ.লীগ নেতা কারাগারে
বিশ্বনাথের আলোচিত কাউন্সিলর ফজর আলীসহ ২ আ.লীগ নেতা কারাগারে।
বিশ্বনাথের আলোচিত কাউন্সিলর ফজর আলীসহ ২ আ.লীগ নেতা কারাগারে
বিশ্বনাথের আলোচিত কাউন্সিলর ফজর আলীসহ ২ আ.লীগ নেতা কারাগারে।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজর আলীসহ দুই আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপরজন হলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

সিরাজুল ইসলাম সিরাজ বিশ্বনাথ সিআর ৭৬/২০২৪ নাম্বার মামলার এবং ফজর আলী বিশ্বনাথ জিআর ৮২/২০২৫ নাম্বার মামলার আসামী।

সোমবার (১৮ আগস্ট) সকালে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সিরাজুল ইসলাম সিরাজ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ফজর আলী হাজির হয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক কাজী মো. আবু জাফর বাদল ওই দু’জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন তাদের আইনজীবি অ্যাডভোকেট নাইমা শাহ্।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪