ধর্মীয় উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথে জন্মাষ্টমী উদযাপন

Ayas-ali-Advertise
ধর্মীয় উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথে জন্মাষ্টমী উদযাপন
ধর্মীয় উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথে জন্মাষ্টমী উদযাপন।
ধর্মীয় উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথে জন্মাষ্টমী উদযাপন
ধর্মীয় উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথে জন্মাষ্টমী উদযাপন।
Facebook
Twitter
WhatsApp

ধর্মীয় উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে নগর পরিক্রমা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পৌর শহরের পুরানবাজার এলাকায় শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গণ থেকে নগর পরিক্রমা শুরু হয়ে পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে নগর পরিক্রমার উদ্বোধন করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও যুক্তরাষ্ট্র প্রবাসী নেহার রঞ্জন চক্রবর্তী।

উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চন্দন দেব ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য গোবিন্দ মালাকার এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মতিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি বিজয় দে প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ প্রবীর দে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহসভাপতি রুপক কুমার দে, বর্তমান সাংগঠনিক সম্পাদক প্রনবীর পাল নিলু, প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দেবব্রত চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুণ বিভু, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, পূজা বিষয়ক সম্পাদক সুমন দেব, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আয়না মিয়া, শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, কালীগঞ্জ কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শশাঙ্ক বৈদ্য, পৌর কৃষক দলের নেতা নুর আলী, যুবদল নেতা মঞ্জু বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, দেওকলস ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত বৈদ্য, সাংগঠনিক সম্পাদক সুবির দে, দশঘর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নন্দলাল বৈদ্য, দশঘর ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক নকুল বর্ধন, দেওকলস ইউনিয়ন পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক অকিল বৈদ্য, বিশ্বনাথ শ্রীশ্রী হরে কৃষ্ণ নাম হট্ট সংঘের সভাপতি বকুল দাশ, সহসভাপতি অজিত দেব, সাধারণ সম্পাদক কনক রঞ্জন দেব টিটু, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সুজিত দেব, উপজেলা যুব ঐক্য পরিষদের সহসভাপতি বিজয় দেব, যুগ্ম সম্পাদক মিল্টন দাশ, সাংগঠনিক সম্পাদক শাওন দাস, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অমিত দেব, সাধারণ সম্পাদক রাসেন্দ্র দাস, সংগঠক হরেন্দ্র বৈদ্য, ক্ষিতিশ বৈদ্য, অকিল পাল, বেনু দেব, অসিত দাশ, সমিরঞ্জন দাশ, শিপন আচার্য্য, বকুল দাশ, শশধর বৈদ্য ময়না, ধীরেন্দ্র সরকার, আনন্দ সরকার, সুরেন সরকার, অরুণ চন্দ্র নাথ, নিরঞ্জন মনি বিশ্বাস, বিমল দেবনাথ, নিবারণ দাশ, শিবু দাশ, উত্তম কুমার দেব, সুনীল বৈদ্য, কিল্টন দে, বিকাশ দাশ, সজল কর, শ্যামল বৈদ্য, রণ চন্দ, সঞ্জয়, দ্বীপ দাশ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪